• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ

নিজস্ব সংবাদ দাতা / ৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিভাগটির দাবি, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর অধিকাংশই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার মাধ্যমে ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। তাই এ বিষয়কে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিদ্যুৎ বিভাগ এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, বিদ্যুৎ বিল সংক্রান্ত প্রকৃত অভিযোগগুলো নির্ধারিত প্রক্রিয়ায় গ্রহণ ও নিষ্পত্তি করা হচ্ছে।

বিভাগটি জানায়, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে প্রকৃত অভিযোগ থাকলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে আবেদন করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকের স্বার্থ রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বদা আন্তরিক বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়া জনমনে বিভ্রান্তি সৃষ্টি, গুজব ছড়ানো বা অপপ্রচারের উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ।

এছাড়া বিদ্যুৎ বিভাগ সাধারণ গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে, বিদ্যুৎ বিল নিয়ে কোনো অভিযোগ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য মাধ্যমে প্রচার না করে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে নির্ধারিত প্রক্রিয়ায় দাখিল করতে। একই সঙ্গে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থেকে গুজব প্রতিরোধে সকলকে সচেতন ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন