• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট উখিয়ার কোটবাজারে জামায়াতে ইসলামীর গণমিছিল

নিজস্ব সংবাদ দাতা / ৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মোহাম্মদ নুরুল আবছার:

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে গণমিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, উখিয়া উপজেলা শাখা। দিবসটি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। কর্মসূচিকে সফল করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি সভা ও সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ গণমিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা অংশ নেবেন। কর্মসূচি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির নুর আহমদ আনোয়ারী। এছাড়া জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

দলীয় নেতারা জানান, গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরা এবং জনগণের মধ্যে ঐক্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ গণমিছিলের আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে উখিয়ার কোটবাজার থেকে গণমিছিল শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য, দেশের সমসাময়িক পরিস্থিতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে বক্তব্য রাখবেন।

উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা আশা প্রকাশ করেন, গণমিছিলে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল হবে এবং গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে আরও সুস্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন