• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশে আইওএমের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আরআরআরসি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ দুধে গোসল করে যুবদল নেতার রাজনীতি ত্যাগ দোকানে রাখা খালি কলসির ভেতর বড় গোখরা, আতঙ্ক পাগলা মার্কেটে বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে তিনজন গুরুতর আহত ডি-নথি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে বিসিএস (কর) একাডেমিতে কর্মশালা দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট উখিয়ার কোটবাজারে জামায়াতে ইসলামীর গণমিছিল গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট উখিয়ায় বিএনপির গণমিছিল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু

দুধে গোসল করে যুবদল নেতার রাজনীতি ত্যাগ

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট:

দলের অভ্যন্তরীণ কোন্দল, চক্রান্ত এবং দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে গাজীপুরের শ্রীপুর উপজেলার এক যুবদল নেতা আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। ব্যতিক্রমী এই সিদ্ধান্তের কথা জানাতে তিনি এক মণ দুধ দিয়ে গোসল করেন এবং মায়ের মাথায় হাত রেখে ভবিষ্যতে রাজনীতি না করার শপথ নেন।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রাজনীতি ছেড়ে দেওয়া ওই নেতার নাম মাহবুব আলম। তিনি ইউনিয়ন যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলম ২০০৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার পাশাপাশি জেল-জুলুমের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও চক্রান্তের কারণে তিনি কারাভোগ করেন এবং পরে দল থেকে বহিষ্কৃত হন বলে অভিযোগ করেন।

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে মাহবুব আলম বলেন, “দলের কঠিন সময়ে রক্ত, ঘাম ও শ্রম দিয়েছি। কিন্তু সুদিনে এসে নিজ দলের মানুষেরই চক্রান্তের শিকার হতে হয়েছে। দীর্ঘদিনের ত্যাগের এমন প্রতিদান আমাকে হতাশ করেছে। তাই মায়ের সামনে তওবা করে এবং এক মণ দুধ দিয়ে গোসল করে চিরতরে বিএনপির রাজনীতি থেকে বিদায় নিলাম।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা নেই। এখন থেকে পরিবার ও ব্যক্তিগত জীবনকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যতিক্রমী এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত প্রতিবাদের অভিনব প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে প্রতীকী পদক্ষেপ বলে মন্তব্য করছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন