ঢাকা   ০৫:৩০:০৬ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট উখিয়ায় বিএনপির গণমিছিল

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026,
  • 107 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ নুরুল আবছার:

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট কক্সবাজারের উখিয়ায় গণমিছিলের আয়োজন করেছে উপজেলা বিএনপি। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে উখিয়া সদর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ গণমিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

উপজেলা বিএনপির নেতারা জানান, গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ গণমিছিলের আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তাঁরা আরও জানান, নির্ধারিত সময়ে উখিয়া সদর থেকে গণমিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। পরে সংক্ষিপ্ত সমাবেশে দলের শীর্ষ নেতারা দিবসটির গুরুত্ব ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখবেন।

এদিকে কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। গণমিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণ হবে বলে আশা করছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি