• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাঘায় গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কুপিয়ে আহতের ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘বাংলা দর্পণ সিজন-৭’ অনুষ্ঠিত টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেপ্তার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবলে উন্মাদনা, চ্যাম্পিয়ন নয়াবাড়ী ব্যাচ ইলেভেন ভাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে নিয়ে অসদাচরণের অভিযোগ, তদন্তের দাবি মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব হলেন সালাউদ্দিন সরকার তুমব্রু সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ৬০০ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা মুকসুদপুরে আওয়ামী লীগে বড় ধাক্কা: একযোগে ৪০ নেতার পদত্যাগের ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় বাংলাদেশে আইওএমের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আরআরআরসি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মুকসুদপুরে আওয়ামী লীগে বড় ধাক্কা: একযোগে ৪০ নেতার পদত্যাগের ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সি. মিলন মোল্যা:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একযোগে ৪০ জন নেতার পদত্যাগের ঘোষণা। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোহিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউর রহমান কবির মুন্সী (ফরিদ মুন্সী) সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের পাশাপাশি আরও ৪০ জন নেতার আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সোমবার (৩ আগস্ট ২০২৬) মুকসুদপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদ মুন্সী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি ও তাঁর সঙ্গে থাকা নেতারা দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, ৩ আগস্ট ২০২৬ থেকে তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, গোহিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং দলের অন্যান্য সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা আরও ৪০ জন নেতা আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ ত্যাগ করে দলীয় সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছেন।

লিখিত বক্তব্যে ফরিদ মুন্সী বলেন, তাঁদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে এবং এর পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিদ্বেষ বা চাপ কাজ করেনি। ভবিষ্যতে তাঁরা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক, সাংগঠনিক কিংবা দলীয় কর্মসূচিতে অংশ নেবেন না বলেও ঘোষণা দেন।

তিনি আরও বলেন, “আমাদের এই সিদ্ধান্তকে সবাই সম্মানের সঙ্গে গ্রহণ করবেন বলে আমরা আশা করি। দীর্ঘদিন দলীয় দায়িত্ব পালন করতে গিয়ে যাঁদের সহযোগিতা পেয়েছি, তাঁদের প্রতিও আমরা কৃতজ্ঞ।”

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য পদত্যাগকারী নেতারাও পৃথকভাবে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে নেতারা জানান, তাঁদের সিদ্ধান্ত সুপরিকল্পিত এবং ব্যক্তিগত বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়েছে।

একযোগে এতসংখ্যক নেতার পদত্যাগের ঘোষণায় মুকসুদপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে এর প্রভাব পড়তে পারে। তবে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের স্থানীয় বা কেন্দ্রীয় কোনো নেতার পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পদত্যাগের এ ঘোষণা আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে কি না এবং এর পরবর্তী রাজনৈতিক প্রভাব কী হবে, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছে। এখন আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক অবস্থান এবং ভবিষ্যৎ সাংগঠনিক সিদ্ধান্তের দিকেই সবার নজর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন