• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

বিএনপি, ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষের ঐক্যেই এসেছে ৫ আগস্টের বিজয়

নিজস্ব সংবাদ দাতা / ৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

: ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মানিকছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শাহীন রহমান বলেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ছাত্র-জনতা এবং সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই ৫ আগস্টের বিজয় এসেছে। এই বিজয় দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও আত্মদানের ফসল।”
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ১৭ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নিরলস আন্দোলন-সংগ্রাম করেছে। এই দীর্ঘ সময়ে দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন, মিথ্যা মামলা, কারাবরণ, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেক পরিবার নিঃস্ব হয়েছে, তবুও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন থেকে বিএনপির নেতাকর্মীরা কখনো সরে দাঁড়াননি।
তিনি বলেন, “জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আন্দোলন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের ফলে আন্দোলন আরও বেগবান হয় এবং শেষ পর্যন্ত ৫ আগস্টের বিজয় অর্জিত হয়।”
অ্যাডভোকেট শাহীন রহমান আরও বলেন, “আমি নিজেও জুলাইয়ের আন্দোলনে রাজপথে ছিলাম। নিজের চোখে সহিংসতা, প্রাণহানি ও রক্তপাতের ভয়াবহ দৃশ্য দেখেছি। বহু ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন—কেউ হারিয়েছেন হাত, কেউ পা, আবার কেউ হারিয়েছেন দৃষ্টিশক্তি। সেই নির্মম স্মৃতি আজও আমাদের নাড়া দেয়।”
তিনি বলেন, “যাঁরা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন কিংবা পরিবার হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ করবে। আমরা আশা করি, সব ধরনের মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার নিরপেক্ষ বিচার হবে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।”
৫ আগস্টের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শাহীন রহমান গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদকে স্মরণ করেন। তিনি আহতদের দ্রুত চিকিৎসা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ তাআলা সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন