• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’

নিজস্ব সংবাদ দাতা / ৩৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), জেলা পুলিশ, রাজশাহী সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। সকাল ৯টায় শুরু হওয়া এই কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী জেলা পুলিশের কর্মকর্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে রাজশাহী জেলা প্রশাসন, রাজশাহী সিটি কর্পোরেশন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দেশ, জাতি এবং গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা ও ন্যায়বিচারের আদর্শকে সমুন্নত রাখা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানজুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও দায়িত্ববোধের এক অনন্য পরিবেশ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন