• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ডেমরা-ডিএনডিতে বহুতল ভবনের ছড়াছড়ি, মানছে না বিধি খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামের ইতিহাস প্রজন্মকে প্রেরণা জোগাবে: আসিফ আকবর ৮ বিভাগেই বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা জামায়াত আমিরই গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন: রাশেদ খান জুলাইয়ের ইতিহাসে দলীয় বয়ান নয়, প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান নাহিদ ইসলামের আগস্টের শেষ সপ্তাহে টানা ৪ দিনের ছুটির হাতছানি জুলাইয়ের রক্তমাখা পোশাক দেখে কান্নায় ভেঙে পড়লেন শহীদ হৃদয়ের বাবা মজুতদারিতে মৃত্যুদণ্ডের বিধান জানিয়ে ব্যবসায়ীদের সতর্কবার্তা আইনমন্ত্রীর চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

মজুতদারিতে মৃত্যুদণ্ডের বিধান জানিয়ে ব্যবসায়ীদের সতর্কবার্তা আইনমন্ত্রীর

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তে করবেন।

শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ৎ পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সব সেক্টরের সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় আমরা সেদিকে এগিয়ে যাব। বাজারগুলোতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকদের জিম্মি করে ফেলেছে। আমরা এই সিন্ডিকেট ভাঙতে কাজ করছি।

তিনি বলেন, আমাদের কৃষক ঘাম ঝরিয়ে ফসল ফলিয়ে ন্যায্য দাম পান না। বাজারে আসার পরে কৃষকরা সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েন। এক মণ পাট বা পেঁয়াজে অতিরিক্ত ২ কেজি করে তোলা দিতে হতো। এরপরে আবার বাজারের পরিচ্ছন্নতাকর্মী ও হিজড়ারা কৃষকের কাছ থেকে তোলা নেয়। ফলে দেখা গেছে, এক মণে কৃষক দিচ্ছে ৪৫ কেজি। এটা অনায্য।

মো. আসাদুজ্জামান বলেন, বাজারের এই সিন্ডিকেট আমরা ভেঙে দেব। এরই মধ্যে সব হাট ও বাজারে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যেসব ব্যবসায়ী তোলা না পেলে মালামাল কিনবেন না বলে হুমকি দিচ্ছেন, তাদের বলব, বাজার ছেড়ে চলে যান। বিকল্প ব্যবসায়ী এমনিতেই তৈরি হয়ে যাবে।

আইনমন্ত্রীর বাজার পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন