ঢাকা   ০৩:০২:১৫ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ইউএনওকে বদলি, অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Sunday, August 9, 2026,
  • 70 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করা এসব কর্মকর্তাকে বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ৬ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বালিয়াকান্দির ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমানকে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, হরিরামপুরের ইউএনও নাহিদা আক্তারকে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এবং শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিনকে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
এ ছাড়া হোসেনপুরের ইউএনও কাজী নাহিদ ইভাকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত সুমাইয়া মমিনকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক এবং নবাবগঞ্জের ইউএনও দিলরুবা ইসলামকে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
অন্যদের মধ্যে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক, টংগিবাড়ীর ইউএনও তাহমিনা আক্তারকে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, গোসাইরহাটের ইউএনও নুশরাত আরা খানমকে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক, শরীয়তপুর সদরের ইউএনও ইলোরা ইয়াসমিনকে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক, ভাঙ্গার ইউএনও মাহমুদুল হাসানকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এবং কোটালীপাড়ার ইউএনও সাগুপ্তা হককে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।
বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১০ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ১০ আগস্ট বিকেলে তাঁরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি