• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ

জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

জয়পুরহাট প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের ভাদসা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০০ গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ইঞ্জিনিয়ার এমদাদুল হক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ ও সচেতনতা তৈরি করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা নিজেদের রোপণ করা গাছের যত্ন নিলে এর সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যাবে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারাও ভাদসা ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একযোগে ৬০০ গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, নিয়মিত পরিচর্যার মাধ্যমে এসব চারা বড় হয়ে ইউনিয়নকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন