• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

নিজস্ব সংবাদ দাতা / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

এ.এইচ রাকিবুল ইসলাম:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদি নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে মাওলানা এখলাছ উদ্দিনকে সভাপতি এবং মুফতি রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) ত্রিশাল উপজেলা শাখার কমিটি পুনর্গঠন উপলক্ষে জামিয়াতুল আবরার মাদরাসার হলরুমে এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ পাঠ করান।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু তাহের, মাওলানা আবুল হোসেন ও মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার; সহসাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম ও মুফতি নাসির উদ্দিন; সাংগঠনিক সম্পাদক আলহাজ ফজলুর রহমান; বায়তুল মাল সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম এবং সহ-বায়তুল মাল সম্পাদক মুফতি রফিকুল ইসলাম। এ ছাড়া জেলা ও উপজেলা শাখার অন্যান্য দায়িত্বশীলরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় মাওলানা এখলাছ উদ্দিনকে সভাপতি এবং মুফতি রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস, ত্রিশাল উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দাওয়াতি, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন