সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে নওগাঁর পত্নীতলা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের অধীন পাঁচটি ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) পত্নীতলা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মোঃ আবু হোরাইরা (বিল্লা) ও সাধারণ সম্পাদক মোঃ সনি ইসলাম (বাপ্পি)-এর নির্দেশে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ নাঈম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সাংগঠনিক পদে দায়িত্বে থেকে অবহেলার কারণে কেন তাঁদের বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চেয়ে এ নোটিশ দেওয়া হয়েছে।
শোকজ পাওয়া ইউনিয়ন শাখাগুলো হলো—
নোটিশে উল্লেখিত দায়িত্বপ্রাপ্ত নেতাদের আগামী ১৬ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে পত্নীতলা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত জবাব ও ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।