• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ঢাকা প্রতিনিধি:

এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (এপিএসসি) উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের পুলিশ কর্মকর্তা মিসেস শামীমা পারভিন। এপিএসসির চেয়ারম্যান শ্রীমতী নির্মলা রাওয়াত স্বাক্ষরিত এক চিঠিতে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, শামীমা পারভিনের বিশিষ্ট পদ, পেশাগত অভিজ্ঞতা এবং পুলিশ ও ক্রীড়াসংক্রান্ত কার্যক্রমে তাঁর অবদানকে এপিএসসি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও নির্দেশনা এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংস্থার মধ্যে ক্রীড়া সহযোগিতা, বন্ধুত্ব এবং ক্রীড়া উৎকর্ষ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কাউন্সিল।

এপিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, উপদেষ্টা হিসেবে শামীমা পারভিনকে পুলিশ ক্রীড়ার উন্নয়ন ও প্রচার, আঞ্চলিক সহযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা এবং কাউন্সিলের বিভিন্ন উদ্যোগের বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।

চিঠিতে আরও বলা হয়, এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিল আশা করছে, শামীমা পারভিন এ মনোনয়ন গ্রহণ করে কাউন্সিলের কার্যক্রমে মূল্যবান সমর্থন ও সহযোগিতা প্রদান করবেন।

এপিএসসি চেয়ারম্যান শ্রীমতী নির্মলা রাওয়াত চিঠিতে শামীমা পারভিনের প্রতি সর্বোচ্চ সম্মান জ্ঞাপন করেন।

চিঠিটির রেফারেন্স নম্বর এএস/১০/২০২৬-০৩। এতে এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে শামীমা পারভিনকে আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন