• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

নিজস্ব সংবাদ দাতা / ৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

শহীদুল ইসলাম শরীফ:

ঢাকার নবাবগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘চুড়াইন মুন্সীনগর প্রগতিসংঘ’ আয়োজিত ঐতিহ্যবাহী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে রোমান স্পোর্টিং ক্লাব, শংকরখালীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফ্রেন্ডস ক্লাব, মদনখালী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নবাবগঞ্জের মুন্সিনগর আকারবাগ মাঠে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, “যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের স্বাস্থ্যকর জীবনধারা ও শৃঙ্খলা শেখায়। এ ধরনের আয়োজন গ্রামীণ জনপদে উৎসবের আমেজ তৈরির পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।”

শুভ উদ্বোধকের বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “নবাবগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও বেগবান ও সমৃদ্ধ করতে আমরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব। তরুণদের খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে গ্রামীণ মাঠগুলোর উন্নয়ন করা হবে।”

ফাইনালে মাঠে উপস্থিত হাজারো ফুটবলপ্রেমী দর্শকের সামনে দুটি শক্তিশালী দল মুখোমুখি হয়ে অত্যন্ত উপভোগ্য ও আক্রমণাত্মক ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ আমজাদ হোসেন, চুড়াইন মুন্সীনগর প্রগতিসংঘের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ঐতিহ্যবাহী এই ফুটবল ফাইনাল দেখতে পুরো মুন্সিনগর আকারবাগ মাঠ ক্রীড়ামোদী দর্শকদের মিলনমেলায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন