ভোলায় পুলিশি অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শামীম হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) ভোলা-লক্ষ্মীপুর নৌরুটের মজু চৌধুরীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বশির আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জহির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মজু চৌধুরীর ঘাট এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন শামীম হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শামীম হোসেন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিল সরদারের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।