• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লা পবিস-৩ এজিএম আমানুর রহমানকে বিদায় সংবর্ধনা লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার সাজ্জাদ হোসেন ভূঁইয়া কুমিল্লার আলোকচ্ছটা টেকসই উন্নয়নে সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-ধাওয়া-পাল্টা ধাওয়া চালকের আসনে নারী, সফলতায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মরদেহ মহাসড়কে রেখে অবরোধ ঢাকায় পরিবেশবান্ধব গণপরিবহনে আসছে ২০০ ইভি বাস, নারীদের জন্য ১০০ বাস

ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মো. ছাব্বির হাসান:


ফরিদপুরে অভিযান চালিয়ে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে পাঁচটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানার ২ নম্বর কুঠিবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেহেরুন্নেসা বৃষ্টি তার বসতবাড়ির সামনের গলিতে অবস্থান করছিলেন। পরে তার কাছ থেকে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইয়াবা উদ্ধারের পর মেহেরুন্নেসা বৃষ্টিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেরুন্নেসা বৃষ্টিকে আদালতে সোপর্দ করার পর সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন