• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যশোরে যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার গ্রেপ্তার আসামিকে বাদীর মারধরের অভিযোগ নতুন কুঁড়ি ২০২৬–২০২৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ডিএমপির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৪৮৩ রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন ঝুঁকিপূর্ণ ভবন ও ভাঙা রাস্তা নিয়ে জামালচর প্রাথমিক বিদ্যালয় কমিটির উদ্বেগ ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষের ভিডিও করায় সাংবাদিক হেনস্তা, কেড়ে নেওয়া হলো মোবাইল নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

বাকেরগঞ্জে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি ৩০ বছর পর গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মোঃ বেলাল হোসেন:

বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক মোল্লাকে (৭০) দীর্ঘ ৩০ বছর পর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ফারুক মোল্লা বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাকলা উত্তর কাটাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির একটি মামলায় আদালত ফারুক মোল্লাকে ৭ বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। এরপর প্রায় ৩০ বছর ধরে তিনি পলাতক ছিলেন।দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টা ৩০ মিনিটের দিকে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত আসামি ফারুক মোল্লাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন