• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্রেপ্তার আসামিকে বাদীর মারধরের অভিযোগ নতুন কুঁড়ি ২০২৬–২০২৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ডিএমপির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৪৮৩ রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন ঝুঁকিপূর্ণ ভবন ও ভাঙা রাস্তা নিয়ে জামালচর প্রাথমিক বিদ্যালয় কমিটির উদ্বেগ ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষের ভিডিও করায় সাংবাদিক হেনস্তা, কেড়ে নেওয়া হলো মোবাইল নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি সংঘর্ষ-অভিযোগের মধ্যেই নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মো. জুয়েল কাজী:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া কাজির কুড়িয়াল এলাকায় ফসলি জমির মাঠে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় ফসলি জমি ধ্বংস হচ্ছে।

ভবুকদিয়া গ্রামের পশ্চিমপাড়ায় আয়ুবের পুকুর ভরাট করতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু ফেলা হচ্ছে।

ফসলি জমি থেকে বালু উত্তোলন করায় এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় জমির মালিকরা।

সরেজমিনে দেখা যায়, একটি ড্রেজার মেশিন বসিয়ে ফসলি জমির তলদেশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলন করা বালু প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় জমির মালিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন করা হলে আশপাশের ফসলি জমির মাটি ধসে যেতে পারে। পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

কৃষকরা বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভবিষ্যতে জমি ভাঙন ও জলাবদ্ধতাসহ নানা সমস্যা সৃষ্টি হতে পারে। তাই দ্রুত প্রশাসনের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার বন্ধ এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সরেজমিনে গিয়ে জানা যায়, কামরুল নামে এক ব্যক্তি তার ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। তিনি নগরকান্দার একটি বাড়ি একটি খামার অফিসে চাকরি করেন। চাকরির পাশাপাশি বিগত সরকারের আমল থেকে তিনি বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালুর ব্যবসা করে আসছেন।

এ বিষয়ে ড্রেজার মেশিনের মালিক কামরুল বলেন, “ড্রেজার মেশিন আমার। আজ কেবল শুরু করেছি।” স্থানীয়রা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন