• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যশোরে যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার গ্রেপ্তার আসামিকে বাদীর মারধরের অভিযোগ নতুন কুঁড়ি ২০২৬–২০২৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ডিএমপির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৪৮৩ রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন ঝুঁকিপূর্ণ ভবন ও ভাঙা রাস্তা নিয়ে জামালচর প্রাথমিক বিদ্যালয় কমিটির উদ্বেগ ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষের ভিডিও করায় সাংবাদিক হেনস্তা, কেড়ে নেওয়া হলো মোবাইল নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

যশোরে যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কাজী মোস্তাফিজ:

যশোরে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর ও গলা চেপে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে মো. গোলাম রসুল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটের দিকে শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার গোলাম রসুল কোতোয়ালি থানার বলরামপুর মধ্যপাড়ার মৃত শামসের বিশ্বাসের ছেলে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় গোলাম রসুলের সঙ্গে ইলিয়াস হোসেন নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ২১ অক্টোবর পারিবারিকভাবে গোলাম রসুলের সঙ্গে বাদীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যাসন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর বিভিন্ন সময়ে গোলাম রসুল স্ত্রীর কাছে যৌতুক দাবি করতে থাকেন। যৌতুকের টাকা দিতে না পারায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

পুলিশের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে গোলাম রসুল ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন। স্ত্রী ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর এবং গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই নারী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

এজাহার অনুযায়ী, গত ৭ আগস্ট রাতে গোলাম রসুল শ্বশুরবাড়িতে গেলে তাকে সংসার করার জন্য বোঝানো হয়। তখনও তিনি ৩ লাখ টাকা যৌতুক না দিলে স্ত্রীকে সংসারে নেবেন না এবং প্রয়োজনে অন্যত্র বিয়ে করবেন বলে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের দাবি, মামলার প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কায় পুলিশ তার জামিনের বিরোধিতা করে আদালতে তাকে কারাগারে রাখার আবেদন করেছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন