• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ

পালংখালীতে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মোহাম্মদ নুরুল আবছার:

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী এলাকায় মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে পুলিশ। গতরাতে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্তসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে একজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, একজন সিআর ওয়ারেন্টভুক্ত, দুটি মামলার আসামি এবং একজন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সীমান্তবর্তী পালংখালী এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের রাতভর টহল ও চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক ও সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয়দের মতে, পালংখালী সীমান্তবর্তী এলাকা হওয়ায় রাতের বেলায় মাদক ও অবৈধ পণ্য পরিবহনের ঝুঁকি রয়েছে। ফলে নিয়মিত চেকপোস্ট ও আকস্মিক অভিযান অব্যাহত রাখা হলে অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এদিকে পুলিশের চলমান অভিযানে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হলেও একজন আসামি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার ছবি সংগ্রহ করা সম্ভব হয়নি।

উখিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন