• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোহাম্মদ নুরুল আবছার:

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে একটি মামলার সন্দেহভাজন আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উখিয়ার ক্যাম্প-৯ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএন সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ৭টা ২০ মিনিট পর্যন্ত ক্যাম্প-৯ ও ১০ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান ও ব্লক রেইড পরিচালনা করে ৮ এপিবিএনের একটি দল।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৯-এর এফ/৩ ব্লকের একটি বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় উখিয়া থানার একটি মামলার (মামলা নং-২০, তারিখ: ৭ মে ২০২৬) সন্দেহভাজন আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল হোসেন (এফসিএন-১০৭৬০৩) ক্যাম্প-৯-এর এফ/৩ ব্লকের বাসিন্দা। তিনি মৃত ওমর হামজার ছেলে।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাম্প এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ও ব্লক রেইড অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন