• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোহাম্মদ নুরুল আবছার:

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। এছাড়া রিমান্ড শেষে আরও এক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ৫ জন ও রিমান্ড শেষে এক আসামিসহ মোট ৬ জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাতে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের পৃথক আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উখিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল রাতে একযোগে অভিযান চালায়। অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত দুইজন এবং পূর্বের বিভিন্ন মামলার নিয়মিত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। ওই আসামি একটি চেকের মামলায় বিজ্ঞ আদালতের রায়ে ৮ মাসের কারাদণ্ড ও চেকের সমপরিমাণ ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এদিকে, পূর্বে গ্রেপ্তার হওয়া অন্য একটি মামলার এক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে একই দিন আদালতে পাঠানো হয়। সব মিলিয়ে গ্রেপ্তার ৫ জন এবং রিমান্ড শেষে এক আসামিসহ মোট ৬ জনকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “অপরাধমুক্ত উখিয়া গড়তে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ চিরুনি অভিযান ও কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন