ঢাকা   ১০:১০:০৯ পিএম, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিভাগে ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

Reporter Name
  • Update Time : Tuesday, August 25, 2026,
  • 40 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম বিভাগের পাঁচ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন) মো. হেদায়েত উল্যাহ।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মেহেদী হাসান মানিককে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি ইউএনও হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত ছিলেন।

রাজীব দাশ পুরকায়স্থকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে রাঙামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজিজুন্নাহারকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি ইউএনও হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত ছিলেন।

মো. এরফানুল হক চৌধুরীকে নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া নূর পেয়ারা বেগমকে রাঙামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইউএনও হিসেবে পদায়নের জন্য ন্যস্ত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের নিজ নিজ এখতিয়ারাধীন এলাকায় সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য সরকারি দাবী আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) অনুযায়ী সার্টিফিকেট অফিসারের ক্ষমতা প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, ৫ নম্বর ক্রমিকে থাকা নূর পেয়ারা বেগমকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পত্র জারির তারিখের অপরাহ্নে অবমুক্ত করা হয়েছে। তাঁকে ওই কার্যালয় থেকে কোনো বেতন-ভাতা প্রদান করা হয়নি।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি