• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন কক্সবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালাইয়ে দখলদারির জেরে আশ্রয়ণ প্রকল্পের ১০ ফুটের রাস্তা এখন সাড়ে ৪ ফুট

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প

নিজস্ব সংবাদ দাতা / ২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ফোরামের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যসহ প্রায় ২০০ জন চিকিৎসাসেবা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ২০০ জন চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাপত্র নিয়েছেন। এ ছাড়া ১২০ জন বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন এবং প্রায় ২০০ জন বিনামূল্যে ওষুধ গ্রহণ করেছেন।

ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চের (ডিসিআর) সহযোগিতায় আয়োজিত এ হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক আঞ্চলিক উপদেষ্টা ও স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মুহাম্মদ জাকির হোসেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, ডিসিআরের পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইলিয়াস এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম।

হেলথ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দেন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন), নিউরোসার্জন অধ্যাপক ডা. মাহফুজুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা এবং গাইনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রুশদানা রহমান (তমা)। তাঁদের সঙ্গে ডিসিআরের ৩০ সদস্যের চিকিৎসক দল রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেন।

ক্যাম্পে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি, বায়োফার্মা লিমিটেড ও কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড। এ ছাড়া খন্দকার টি’র সৌজন্যে অংশগ্রহণকারীদের জন্য চা-কফির ব্যবস্থা করা হয়।

দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম শেষে সন্ধ্যায় স্বেচ্ছাসেবায় সেরা পারফরমারদের অনুভূতি প্রকাশের সুযোগ দেওয়া হয়। পরে তাঁদের শুভেচ্ছা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন