• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ

নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

নিজস্ব সংবাদ দাতা / ৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মোঃ জুয়েল কাজী:

‘উন্নয়নের ধারাবাহিকতা—গড়ব স্মার্ট নগরকান্দা’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাহাবুব শেখ।

সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। এ সময় তিনি নগরকান্দার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং একটি আধুনিক ও জনবান্ধব উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মো. মাহাবুব শেখ নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহা গ্রামের বাসিন্দা। ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রেখে আসছেন বলে জানা গেছে।

চেয়ারম্যান নির্বাচিত হলে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে মাহাবুব শেখ বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হলে আমি সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দিয়ে কাজ করব। নগরকান্দাকে একটি আধুনিক, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। উপজেলা পরিষদের সেবাকে আরও সহজলভ্য ও স্বচ্ছ করার পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনার কথাও জানান তিনি।

মাহাবুব শেখ বলেন, ‘নগরকান্দার উন্নয়ন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় নয়। সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি উন্নত ও স্মার্ট উপজেলা গড়ে তোলা সম্ভব। আমি জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।’

এ সময় তিনি নগরকান্দা উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। একই সঙ্গে আগামী দিনে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নগরকান্দায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। এরই মধ্যে মাহাবুব শেখের প্রার্থিতা ঘোষণায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন