• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ

বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২

নিজস্ব সংবাদ দাতা / ৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

গৌরাঙ্গ বিশ্বাস:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পলাশ বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩৫ কেজি ওজনের ১১০টি বস্তা ভারতীয় ফুচকা জব্দ করা হয়। জব্দ করা ফুচকার মোট ওজন প্রায় ৩ হাজার ৮৫০ কেজি। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া ফুচকা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য প্রায় ৬৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

অভিযানে আটক দুজন হলেন—ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফকির (৩৪)।

পুলিশ জানায়, জব্দ করা ভারতীয় ফুচকা অবৈধভাবে দেশের অভ্যন্তরে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে চোরাচালান-সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি এ কে এম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনা অনুযায়ী চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন