• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর আইপিইউ প্রতিনিধির কাছে আওয়ামী লীগকে ‘মাইনাস’ করার অভিযোগ লাশ আর ইয়াবার গন্ধে মাতাল মেঘনাবাসী আওয়ামী আমলে জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে? প্রশ্ন রাশেদ খানের ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে আসিফ মাহমুদের বিস্ফোরক অভিযোগ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ মায়ের মৃত্যুর পর পেনশনের টাকা পেতে ঘুষ দাবি, ক্ষোভে শাহেদের দুই ঘণ্টায় ‘ঘুষ সাইট’ তৈরি আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর মালয়েশিয়াগামী ১০ হাজার ক্ষতিগ্রস্ত কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ

আট আসনের সীমানায় সংশোধন

নিজস্ব সংবাদ দাতা / ৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জাতীয় সংসদ নির্বাচনের আটটি আসনের সীমানা পুনর্নির্ধারণের আগের বিজ্ঞপ্তিতে সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিজ্ঞপ্তিতে ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩, ব্রাহ্মণবাড়িয়া-৪, কুমিল্লা-৩ ও লক্ষ্মীপুর-২ আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর-৩, চট্টগ্রাম-২ ও কক্সবাজার-১ আসনের বিস্তৃতিতেও সংশোধন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, কুমিল্লা-৩ আসনের বিদ্যমান সীমানা ছিল মুরাদনগর উপজেলা। সংশোধিত সীমানায় এর সঙ্গে যুক্ত করা হয়েছে বাঙ্গরা উপজেলা। ফলে এখন কুমিল্লা-৩ সংসদীয় আসন গঠিত হবে মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা উপজেলা নিয়ে।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানায় বিজয়নগর উপজেলার নির্দিষ্ট আটটি ইউনিয়নের সঙ্গে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন যুক্ত করা হয়েছে। ইউনিয়নগুলো হলো—ইছাপুরা, চম্পকনগর, পত্তন, দক্ষিণ সিংগারবিল, বিষ্ণুপুর, চর ইসলামপুর, পাহাড়পুর ও হরষপুর।

এর ফলে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন বাদ পড়েছে। সংশোধিত সীমানায় ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন গঠিত হবে বরিশল ইউনিয়ন ছাড়া আখাউড়া উপজেলা এবং কসবা উপজেলা নিয়ে।

ঠাকুরগাঁও-১ আসনের সীমানাতেও পরিবর্তন আনা হয়েছে। আগের সীমানায় শুধু ঠাকুরগাঁও সদর উপজেলা থাকলেও সংশোধিত সীমানায় এর সঙ্গে রুহিয়া উপজেলা ও ভূল্লী উপজেলা যুক্ত হয়েছে।

বগুড়া-২ আসনের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। আগে শুধু শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসনটিতে এখন শিবগঞ্জ উপজেলার সঙ্গে মোকামতলা উপজেলা যুক্ত করা হয়েছে।

পিরোজপুর-১ আসনের সংশোধিত সীমানায় পিরোজপুর সদর ও নাজিরপুর উপজেলার সঙ্গে জিয়ানগর উপজেলা রাখা হয়েছে। আগের বিজ্ঞপ্তিতে এ উপজেলার নাম ছিল ইন্দুরকানী।

ময়মনসিংহ-১০ আসনের সীমানায় গফরগাঁও উপজেলার সঙ্গে দক্ষিণ গফরগাঁও উপজেলা যুক্ত করা হয়েছে। আগে এ আসনের বিস্তৃতি শুধু গফরগাঁও উপজেলা পর্যন্ত ছিল।

লক্ষ্মীপুর-২ আসনের সীমানাতেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সীমানায় রায়পুর উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলার আটটি ইউনিয়ন—উত্তর হামছাদী, দক্ষিণ হামছাদী, দালাল বাজার, চর রুহিতা, পার্বতী নগর, শাকচর, টুমচর ও চর রমনীমোহন—রাখা হয়েছে। এর সঙ্গে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়ন যুক্ত হয়েছে।

এদিকে, লক্ষ্মীপুর-৩ আসনের সীমানায়ও বড় ধরনের পুনর্বিন্যাস করা হয়েছে। সংশোধিত সীমানায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গা খাঁ, লাহারকান্দি, ভবানীগঞ্জ ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন এবং চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজির পাড়া, চর শাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সঙ্গে লক্ষ্মীপুর সদর পৌরসভাও রাখা হয়েছে।

চট্টগ্রাম-২ আসনের সীমানায় ফটিকছড়ি উপজেলার সঙ্গে ফটিকছড়ি উত্তর উপজেলা যুক্ত করা হয়েছে। অন্যদিকে, কক্সবাজার-১ আসনের সংশোধিত সীমানায় চকরিয়া উপজেলার সঙ্গে মাতামুহুরী উপজেলা ও পেকুয়া উপজেলা রাখা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আগের বিজ্ঞপ্তিতে এসব সংশোধন আনা হলো।

নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সচিব আখতার আহমেদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন