ঢাকা   ০৪:৫৩:৪০ পিএম, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী আমলে জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে? প্রশ্ন রাশেদ খানের

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026,
  • 46 Time View

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী ফ্যাসিবাদী জামানায় জামায়াতে ইসলামী কখনো সংসদ ভবনের আশপাশে গেছে কি না—এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।

রোববার (৩০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

রাশেদ খান লেখেন, সংসদ অধিবেশন চলাকালে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে জামায়াত সংসদ ভবন ঘেরাও করেছে। একই সঙ্গে পরবর্তীতে সংসদ ভবনের ভেতরে ঢুকে ‘২৪-এর মতো অবস্থা’ করার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি প্রশ্ন করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোনো নেতা সংসদের ভেতরে ঢুকেছিলেন কি না। পাশাপাশি যারা এবার সংসদ ভবন ঘেরাওয়ে গিয়েছেন, তাদের কেউ গত ১৬ বছরে সংসদ ভবনের আশপাশে গিয়েছিলেন কি না, সেই প্রশ্নও তোলেন।

রাশেদ খান আরও বলেন, পুলিশ কিছু বলবে না—এমন ধারণা থেকেই জামায়াত পুলিশি পাহারায় সরকার পতনের স্বপ্ন দেখছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পুলিশ প্রটেকশনে হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পুলিশ প্রটেকশন নিয়ে লংমার্চ কিংবা সচিবালয়-জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। যারা বিরোধী দলই পরিচালনা করতে পারে না, তারা হয়তো রাষ্ট্রকে অশান্ত করতে পারবে, কিন্তু ক্ষমতায় গিয়ে দেশ চালাতে পারবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি