• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা

নিজস্ব সংবাদ দাতা / ১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

  1. বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং নাঙ্গলপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলের জন্য ত্যাগ স্বীকারকারী ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী সকল নেতাকর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

    বখতিয়ারুল ইসলাম বাচ্ছু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশের প্রতি দায়িত্ববোধ, ঐক্য ও দলের প্রতি নিষ্ঠা আমাদের জন্য চিরন্তন আদর্শ। তাঁর আদর্শ ও দর্শনকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।”

    তিনি আরও বলেন, “মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে দীর্ঘ সংগ্রাম করেছেন, জাতি তা গভীর শ্রদ্ধার সঙ্গে চিরকাল স্মরণ করবে।”

    তিনি বলেন, “জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে।”

    দলের তরুণ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের অতীত ইতিহাস, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ এবং জনগণের অধিকার আদায়ের লড়াই সম্পর্কে তরুণ প্রজন্মকে জানতে হবে। শহীদ ও নির্যাতিত নেতাকর্মীদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যারা দলের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, নির্যাতন ও ত্যাগ স্বীকার করেছেন, তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বখতিয়ারুল ইসলাম বাচ্ছু।

    পরিশেষে তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন