• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬

নিজস্ব সংবাদ দাতা / ২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :
কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের দাবি করেছে পুলিশ। এ সময়ে ১ লাখ ২৪ হাজার ৯৬৬ পিস ইয়াবা, ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে মোট ২৮৬ জনকে।
গত ৫ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসের কার্যক্রমের এই তথ্য জানিয়েছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
থানা পুলিশের দেওয়া তথ্যমতে, গত দুই মাসে ১ লাখ ২৪ হাজার ৯৬৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৫৭৫ বোতল ফেয়ারডিল সিরাপ, ১ হাজার ২০১ বোতল স্কাফ সিরাপ এবং ৬ বোতল বোটকা উদ্ধার করেছে পুলিশ।
একই সময়ে দুটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, মাদক মামলায় ৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ৯৪ জনকে। এ ছাড়া ডাকাতির ঘটনায় ৫৬ জন, ছিনতাই ও চুরির ঘটনায় ২৮ জন এবং অন্যান্য মামলায় ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে দুই মাসে দাউদকান্দি মডেল থানা পুলিশ মোট ২৮৬ জনকে গ্রেপ্তার করেছে।
ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর কুমিল্লার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এবং দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় থানার কর্মকর্তা ও সদস্যরা নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন।
তিনি বলেন, থানার কর্মকর্তা ও ফোর্সদের আন্তরিকতা, কঠোর পরিশ্রম এবং দায়িত্বশীলতার কারণেই গত দুই মাসে এ ধরনের উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
মাদক, সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধমুক্ত দাউদকান্দি গড়ার প্রত্যয় ব্যক্ত করে ওসি বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দাউদকান্দি মডেল থানা আরও দৃঢ়ভাবে কাজ করে যাবে।
এ জন্য তিনি সকল শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন