কুমিল্লার মেঘনায় ইয়াবা বহনের দায়ে দুই যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মানিকারচর গ্রামের মো. মোমেনের ছেলে মো. শাওন (১৯) ও চেঙ্গাকান্দি গ্রামের নুরু মিয়ার ছেলে মো. ইসমাইল (৩৫)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আবদুল্লার মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক।
এ সময় তাঁদের শরীর তল্লাশি করে শাওনের কাছ থেকে এক পিস ও ইসমাইলের কাছ থেকে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ২০০ টাকা অর্থদণ্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মেঘনা থানার এসআই মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ইসমাইলের বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ চুরির মামলা রয়েছে। শাওনের বিরুদ্ধেও মামলা রয়েছে।
মেঘনায় ইয়াবা বহনে দুই যুবককে২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত