• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিসিকের এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল: দর্শক উপস্থিতিতে উৎসবমুখর নগরভবন ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার মহীয়সীর আয়োজনে ‘হুমায়ূন আহমেদ স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত ডেমরার খাল পরিস্কার – পুনরুদ্ধার এখনই সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ২৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

১৪ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের বালক অনুর্ধ্ব-১৭ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা ১৩ সেপ্টেম্বর বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলার আয়োজন করে।টুনার্মেন্টের উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলায় নির্ধারিত সময় পেরিয়ে টাইব্রেকারে নকলা পৌরসভাকে ৩-২ গোলে হারিয়ে ৮ নম্বর চরঅষ্টধর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান। নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোসারফ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা শরিফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা ু প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন