• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

প্রতিবেশীর জানাযায় অংশ গ্রহণ করতে বাড়ী আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিজেই হলেন লাশ 

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

২০ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,,    ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃনিজ গ্রামের এক প্রতিবেশীর জানাজার নামাজে অংশ গ্রহণ করতে ১৯ সেপ্টেম্বর বিকেলে ফেনী শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন,ওমর ফারুক নামে এক সবজি ব্যবসায়ী।ওই ব্যবসায়ীর বাড়ী ছাগলনাইয়া উপজেলাধীন ৬ নং পাঠাননগর ইউনিয়নস্থ পশ্চিম পাঠানগড় গ্রামে,সে ওই গ্রামের আব্দুর রউপের পুত্র।
ব্যবসায়ী ওমর ফারুক ফেনী শহর থেকে ছাগলনাইয়া-ফেনী সড়কের চানপুর ব্রীজ সংলগ্ন মদিনা ব্রিক ফিল্ডের সামনে এলে ছাগলনাইয়ার দিক থেকে আসা ফেনী অভিমুখী দ্রুত গতির একটি পিকাপের সাথে,ব্যবসায়ী ফারুকের চলন্ত মোটরসাইকেলের মধ্যে স্বজোরে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।এই সময় মোটরসাইকেলসহ ফারুক সড়কের মধ্যে পড়েগেলে তাৎক্ষণিক মোটরসাইকেলটিতে আগুন ধরেযায়।দুর্ঘটনা পরবর্তী আশপাশের স্থানীয় লোকজন ছুটে এসে আগুনে জ্বলতে থাকা মোটরসাইকেলের পাশথেকে ফারুককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে,ফেনী সদর হাসপাতালে নিয়েযায়,ওই সময়ে হাসপাতালে থাকা কর্তব্যরত সিকিৎসক ফারুকের অবস্থা গুরতর দেখে,তাকে উন্নত সিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন।ঢাকায় নেওয়ার পথে ঘটনারদিন রাতেই ব্যবসায়ী ফারুকের মৃত্যু হয়।প্রতিবেশীর জানাজায় অংশ গ্রহণের উদ্দেশ্যে বাড়ীর পথে রওয়ানা করা ব্যবসায়ী ওমর ফারুক বাড়ী পৌঁছার পূর্বেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে,নিজেই লাশ হয়ে ফিরলেন বাড়ীতে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন