• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দাউদকান্দি পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : সেলিম সরকার-সভাপতি,নাঈম সরকার-সাধারণ সম্পাদক

নিজস্ব সংবাদ দাতা / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

  • ৩ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,স্টাফ রিপোর্টার:দাউদকান্দি পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন।নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বিএনপি নেতা একেএম শামছুল হক,মো. আবুল হাসেম,জসিম উদ্দিন আহমেদ, মো.আক্তারুজ্জামান সরকার, নূর মোহাম্মদ সেলিম সরকার, নূরুল আমিন নাঈম সরকার, আরিফ মাহমুদ, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া প্রমুখ।সম্মেলনে প্রস্ততি কমিটির সকল সদস্য, প্রার্থীগণ, দাউদকান্দি পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
    সম্মেলনে দাউদকান্দি পৌর বিএনপি’র নতুন কমিটির ‘ নেতার নাম ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সময় বেঁধে দেয়া হয়।
    দাউদকান্দি পৌর বিএনপি’র নবনির্বাচিত সুপার সিক্স  নেতারা হচ্ছে-
    সভাপতি – নূর মোহাম্মদ সেলিম সরকার,
    সিনিয়র সহ-সভাপতি- কাউন্সিলর মো.মোস্তাক সরকার,
    সাধারণ সম্পাদক-মো.নূরুল আামিন নাঈম সরকার,
    যুগ্ম-সাধারণ সম্পাদক-মাহবুব হোসেন হিরন,
    সাংগঠনিক সম্পাদক- কাউসার আলম সরকার,সাংগঠনিক সম্পাদক-খন্দকার বিল্লাল হোসেন(সুমন) কাউন্সিলর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন