• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ইসলামপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ২

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

৭ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, শহিদুল ইসলাম কাজল        :  জামালপুরের ইসলামপুরে পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ ।
জামালপুরের পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন’র দিক নির্দেশনায় ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: সুমন মিয়ার নেতৃত্বে সংগীয় ফোর্স এস আই মো: আবু রায়হান ও এস আই আবুল হোসেন কে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের মলমগঞ্জ বাজার থেকে গতকাল বিকালে দেওয়ানগঞ্জ উপজেলার চরকালীকাপুর গ্রামের শাথাওয়াত হোসেনের ছেলে মো:রুকন(২৮) মিয়াকে ৩০ পিস ইযাবা ট্যাবলেট সহ আটক করে । পরে তাকে থানায় এনে জিঞ্জাসাবাদ করে তার দেওয়া তথ্য মতে (৬অক্টোবর) রাতে মোশারফগঞ্জ বাজার এলাকায় অভিযান করে মাদক কারবারী মুখশিমলা গ্রামের সওদাগর মিয়ার ছেলে মো: মিজান মিয়া(২৬) কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে । তাদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয় । পরে বিজ্ঞ আদালত আসামীদের কারাগারে প্রেরণ করে ।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: সুমন মিয়া জানান , মাদক বিরোধীএই অভিযান নিয়মিত চলমান থাকবে । পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলায় মাদক মুক্ত করার অঙ্গিকার নিয়ে মাঠে নেমেছি । ইতিমধ্যে বেশ কিছু মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন