• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

বিশিষ্ট সাংবাদিক দিল মনোয়ারা আর নেই

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

১৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

পাক্ষিক অনন্যার সাবেক নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক দিল মনোয়ারা মনু আর নেই।

রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

মনুর পারিবারিক বন্ধু ও সহকর্মী পারভীন সুলতানা ঝুমা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সোমবার বাদ জোহর লালমাটিয়ার বিবি মসজিদে দিল মনোয়ারা মনুর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে তার সংগঠন কচি-কাঁচার মেলার কাছে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রেসক্লাবে সহকর্মীদের কাছে নেওয়ার পর জুরাইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এম এ (বাংলা বিভাগ) পাস করার পর ১৯৭৪ সাল থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত হন মনোয়ারা মনু। কবি সুফিয়া কামাল ও নূরজাহান বেগম সম্পাদিত “সাপ্তাহিক বেগমপত্রিকার সহ-সম্পাদক হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। এরপর ২৫ বছর ‘পাক্ষিক অনন্যাথর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ মহিলা পরিষদ, নারী সাংবাদিক কেন্দ্র, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলাসহ অনেক স্বেচ্ছাসেবী ও সমাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মনোয়ারা মনু। পাশাপাশি তিনি কবিতাও লিখতেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন