• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

কমিউনিটি পুলিশ মাদক জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গঠনে সহায়ক শক্তি:কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

নিজস্ব সংবাদ দাতা / ৩১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

২৬ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি:

পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ স্লোগানে খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শনিবার সকালে পৌর টাউনহল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান প্রদক্ষিন করে পুনরায় টাউনহলে এসে আলোচনা সভা সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, জেলা প্রশাসকের প্রতিনিধি উপজেলা ইউএনও শামসুন্নাহার, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি কমিউনিটি পুলিশ সদস্য সুদর্শন দত্ত প্রমূখ।

এতে বক্তারা বলেন, কমিউনিটি পুলিশ মাদক জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গঠনে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। সে সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ অগ্রনি ভূমিকা পালনের পাশাপাশি অপরাধ নির্মুলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করলে অনৈতিক কর্মকা- ও সন্ত্রাস নির্মুল করা সম্ভব বলে বক্তরা মন্তব্য করেন।

পরে পুলিশিং ডে উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও পুলিশ হেডকোয়ার্টাস থেকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এবং এক সদস্যকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন