• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ

ঈদে মিলাদুন্নবী পালিত

নিজস্ব সংবাদ দাতা / ৩১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

১১ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে রোববার (১০ নভেম্বর) যথাযথ ধর্মীয় মার্যাদার সাথে সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।

মানবতার মুক্তির বার্তা নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন।
দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা ও কোরআন খতমসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মসজিদ ও মাদ্রাসা।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে আসর নামাজের পর মিলাদ মাহফিলের আয়োজন করে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রতিমন্ত্রী, হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন বিশ্বদ্যিালয়ের ভিসি, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, সংসদ সদস্য, সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক নেতা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা মাহফিলে উপস্থিত ছিলেন।
জাগরণ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন