• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর চিন্তা নাই: প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

১৬ নভেম্বর ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে বিদেশ থেকে বিমানে পেঁয়াজ আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পেঁয়াজের দাম বৃদ্ধিতে যে সমস্যা দেখা দিয়েছে, তা নিরসনে কার্গো বিমান ভাড়া করে আমরা পেঁয়াজ আনা শুরু করেছি। আগামীকাল বা পরশুর মধ্যে বিমানে পেঁয়াজ এসে পৌঁছাবে। পেঁয়াজ বিমানে উঠে গেছে, কাজেই আর চিন্তা নাই।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সব দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এটা ঠিক, কিন্তু আমাদের দেশে কী কারণে এত অস্বাভাবিকভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে, তা জানি না। এটি রুখতে আমরা ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, ‘যারা পেঁয়াজ হোল্ডিং করে দুথপয়সা কামাতে চায়, তাদের এটাও চিন্তা করতে হবে পেঁয়াজ তো পচে যাবে। মানুষকে এই কষ্ট দেওয়া কেন? কারা এর পেছনে আছে, সেটা আমাদের দেখতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘যখন আমরা এগিয়ে যাই, তখন একটা ইস্যু তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। সবাইকে অনুরোধ করবো, এই চেষ্টা যেন করা না হয়। এর পেছনের কারণ কী, তা খুঁজে বের করতে হবে।

সরকারপ্রধান বলেন, ‘ইন্ডিয়াতেও পেঁয়াজের দাম অনেক বেশি। সেখানে ১০০ রুপিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। শুধু একটি স্টেটে একটু দাম কম। কারণ ওই স্টেটের পেঁয়াজ বাইরে যেতে দেওয়া হয় না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন