• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফেনীর পরশুরামে সড়ক দুর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

১৯ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনীর পরশুরামে সড়ক দুর্ঘটনায় মোঃআবদুল আজিজ নামে নিহত হয়েছেন এক ব্যাংক কর্মকর্তা।নিহত ওই ব্যাংক কর্মকর্তা ইসলামী ব্যাংক পরশুরাম উপজেলা শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ব্যাংকের ম্যানেজার অপারেশন মোঃসাইফুল ইসলাম জানান,১৮ নভেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে আজিজ ব্যাংকে আসার পথে পরশুরাম সরকারি কলেজের সামনে এলে,তাকে বহন করা ব্যাটারি চালিত টমটমগাড়িটি উল্টে সড়কের পাশে গর্তে পড়ে যায়।এতে আজিজ আহত হলে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে পরশুরাম ও পরে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়।দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন তার পরিবারের লোকজন।আজিজের পরিবারিক সূত্রে জানাযায়,তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে বিকাল পৌনে ৩ টার সময় কুমিল্লা অতিক্রমকালীন এ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
আজিজপরশুরাম উপজেলার দক্ষিণ কাউতলী গ্রামের খোকা মিয়ার ছেলে।তার ৩ টি শিশু সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন