• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

বৃটেনের জাতীয় নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত চার কন্যা

নিজস্ব সংবাদ দাতা / ২৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

১৩ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বৃটেনের জাতীয় নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত চার কন্যা। তারা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, সিলেটের রুশনারা আলী, পাবনার রূপা হক ও আফসানা বেগম। এর মধ্যে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পুনঃনির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে রূপা হক ও বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে বিজয়ী হয়েছেন রুশনারা আলী। এর মধ্যে হ্যাট্রিক জয় পেয়েছেন রূপা হক। পপলার অ্যান্ড লাইমহাউজ আসন থেকে বিজয়ী হয়েছেন আফসানা বেগম। বিজয়ী টিউলিপ সিদ্দিক প্রথম ২০১৫ সালের নির্বাচনে তার আসনে বিজয়ী হয়েছিলেন। গতকাল নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি চ্যালটন স্ট্রিটে সোমারস টাউন স্পোর্টস সেন্টারে স্থাপিত মঞ্চে সমর্থকদের অভিনন্দন জানান।
এ সময় টিউলিপ বলেন, আমরা এই আসনে বিজয়ী হয়েছি। কিন্তু সারাদেশে আমরা ভাল করি নি। আমাদের সম্প্রদায়ের মধ্যে আস্থা নতুন করে গড়ে তোলা উপচিত আমাদের। এই দেশে (বৃটেনে) প্রয়োজন একটি লেবার দলীয় সরকার। উল্লেখ্য, এই আসনে ২৮ হাজার ৮০ ভোট পেয়েছেন টিউলিপ। দ্বিতীয় স্থানে থাকা কনজারভেটিভ পার্টির প্রার্থী জনি লুক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট। লিবারেল ডেমোক্রেটস দলের প্রার্থী ম্যাট স্যান্ডার্স ১৩ হাজার ১২১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এ ছাড়া গ্রিন পার্টির ডেভিড স্ট্যানসেল পেয়েছেন ১৬০৮ ভোট, ব্রেক্সিট পার্টির জেমন পয়েন্টন পেয়েছেন ৬৮৪ ভোট। আফসানা বেগম তার আসনে ৩৮ হাজার ৬৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী শন ওক পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন