ঢাকা   ০২:৩৯:১৪ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : Tuesday, December 24, 2019,
  • 283 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৪ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ৯১ সদস্যর এই কমিটি অনুমোদন করেন।

সংগঠনের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বাতিল করে রাকিবুল ইসলাম রাকিবকে আহ্বায়ক ও মো. আমানউল্লাহ আমানকে সদস্য সচিব করে ৯১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হল। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি