• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক ৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক মেঘনায় গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল-সমাবেশ বাকেরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা উখিয়ায় জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জয়পুরহাটে ১১ দলের গণমিছিল ও সমাবেশ ৫ আগস্ট উপলক্ষে কাইচাইল ইউনিয়ন বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে নোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত

ঢাকায় বিএনপির নির্বাচন পরিচালনার দায়িত্বে দক্ষিণে মোশাররফ- উত্তরে মওদুদ

নিজস্ব সংবাদ দাতা / ২৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২০

৪ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি …কম, ডেস্ক রিপোর্ট :

আসন্ন ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। দুই সিটিতে ২১ জন করে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উত্তরে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে আহবায়ক করে সমন্বয়ক করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানকে। দক্ষিণে ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহবায়ক করে মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে সমন্বয়ক করা হয়েছে। পরে এই দুই কমিটির নেতৃত্বে পরিচালনা কমিটি গঠন করে তারা জানাবেন। এছাড়া দুই সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনন, ডিএমপি কমিশনার ও আইজি প্রিজন বরাবর চিঠি দিবে বিএনপি। শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা আগেও বলেছি এখনো বলছি, নির্বাচনে আমরা অংশ নিচ্ছি আমাদের আন্দোলনের অংশ হিসেবে।

নির্বাচন পরিচালনা সুষ্ঠুভাবে করার জন্য এই কমিশন যোগ্য নয় একথা আমরা বহুবার বলেছি। গত জাতীয় নির্বাচনে সেটাই প্রমাণিত হয়েছে। তারপরও আমরা নির্বাচনে অংশ নিচ্ছি আমরা মনে করি একটা গণতান্ত্রিক দল হিসাবে নির্বাচনে অংশ নেয়া আমাদের কাজের মধ্যে পড়ে এবং দায়িত্ব। আমরা নির্বাচনে অংশগ্রহণ করার আরেকটা কারণ হচ্ছে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে কতটা অযোগ্য এবং এই সরকার যে একটা সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী নয় সেটা জনগণের সামনে তুলে ধরতে। সরকার এবং নির্বাচন কমিশনকে পরীক্ষা করার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। যদিও আমরা জানি নির্বাচন কমিশনকে সরকার অবৈধভাবে ব্যবহার করছে। ইভিএম নিয়ে রোববার গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে উল্লেখ করে ফখরুল বলেন, আজকের বৈঠকে ইভিএম নিয়ে কথা হয়েছে। আগেও বলেছি এখনও বলছি যে আমরা ইভিএম প্রত্যাখ্যান করেছি। ইভিএম এর উপরে জনমত তৈরি করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব।

স্থায়ী কমিটির বৈঠকে আরো উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন