• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো.সালাহউদ্দিন সরকার, মো.ওসমান গণি ভূইয়া সাধারণ সম্পাদক

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০

১৮ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি’র সভাপতি- মো.সালাহউদ্দিন সরকার,
সাধারণ সম্পাদক- মো.ওসমান গণি ভূইয়া নির্বাচিত হয়েছেন। রাজধানীর সেগুনবাগিচায় আজ শনিবার কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির দ্বি-বা‌র্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপির ২৭ জন কাউ‌ন্সিলর‌ এই নির্বাচনে গোপন ব্যালটে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। সকাল ১১টা থেকে বেলা ০১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ‘সুপার সিক্স’ নেতা নির্বাচিত হয়েছেন- সভাপতি- মো.সালাহউদ্দিন সরকার,সাধারণ সম্পাদক মো. ওসমান গণি ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি- আলহাজ্ব আলী হোসেন মোল্লা, যুগ্ন-সম্পাদক- মো.মোয়াজ্জেম হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক (১)-মো.জহিরুল ইসলাম জাদু মোল্লা ও সাংগঠনিক সম্পাদক (২)- কাজী মো.কবির হোসেন সেন্টু।
এই সম্মেলনের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আক্তারুজ্জামান সরকার।
সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. এমদাদুল হক আখন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন