ঢাকা   ০৬:৪১:৫৮ পিএম, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দলের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনবো : রমিজ উদ্দিন লন্ডনী ।

Reporter Name
  • Update Time : Wednesday, January 22, 2020,
  • 283 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২২ জানুয়ারি, ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের সহযোগিতায় দলের ভাবমূর্তি ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ বললেন মেঘনা উপজেলা বিএনপির নব নির্বাচিত আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী।আজ বিন্দুবাংলা টিভি তার অনুভূতি জানতে চাইলে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন সহ কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লন্ডনী বলেন, বিগত দিনে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক কিছু অসংগতি থাকার ফলে এই উপজেলায় যারা বিএনপি কে প্রতিষ্ঠা করতে নিজেদের বিলিয়ে দিয়েছিলেন সেই মুরুব্বিরা যে আসা নিয়ে আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছিলেন আমি সেই প্রত্যাশা পূরন করতে পারিনি তাই এবার আমি সকল পর্যায়ের নেতৃবৃন্দ দের সাথে নিয়ে মুরুব্বিদের রেখে যাওয়া দলের ভাবমূর্তি ফিরিয়ে আনবো। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি