• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন লেখা লেখি বন্ধে মেঘনা বিএনপির জরুরি ঘোষণা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২০

২২ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি জরুরি ঘোষণা দিয়েছেন নেতা কর্মীদের উদ্দেশ্যে। ঘোষণা টি উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন সরকার এর ফেসবুক ওয়াল থেকে প্রচার করা হয়। তা হুবহু তুলে ধরা হলো :

দলীয় নেতৃবৃন্দের প্রতি একটি জরুরি ঘোষণা

মেঘনা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অন্যান্য সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিকলি দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন বিষয় নিয়ে পরামর্শ, আলোচনা, সমালোচনা এবং পর্যালোচনা করা যাবেনা।

দলীয় যেকোন আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমরা আন্তরিকভাবে গ্রহণ করবো, তবে তা হতে হবে যথাযথ দলীয় ফোরামে। এছাড়াও জরুরি বিষয়ে মন্তব্য বা পরামর্শ উপজেলা বিএনপির আহ্বায়ক/সদস্য সচিবের নিকট উপস্থাপন করা যেতে পারে।

আশাকরি দলের একনিষ্ঠ নেতাকর্মী যারা দেশে কিংবা বিদেশে আছেন তারা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে-
মোঃ সালাহউদ্দিন সরকার
সদস্য সচিব, মেঘনা উপজেলা বিএনপি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন