• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত

হোমনায় নিজ হাতে ত্রাণ বিতরণ করলেন সেলিমা আহমাদ মেরী ।

নিজস্ব সংবাদ দাতা / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২০

৫ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার,হোমনা :
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘর বন্দী খেটে খাওয়া দিনমজুর শ্রমজীবী মানুষগুলোর মাঝে দলীয় নেতাকর্মীদের ত্রাণ বিতরণ নির্দেশের পাশাপাশি সংসদ সদস্য নিজেও দিচ্ছেন ত্রাণ সহায়তা।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘর বন্দী অসহায় শ্রমজীবী হতদরিদ্র মানুষের মাঝে দলীয় নেতাকর্মীদের ত্রাণ সহায়তা বিতরণের নির্দেশ প্রদান করেন হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। সংসদ সদস্যের নির্দেশনা মোতাবেক বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন সামর্থ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্ক্রম অবহ্যত। আজ দুই দিন যাবত সংসদ সদস্য নিজ হাতে বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ করছেন।

আজ রবিবার হোমনা পৌরসভা কার্যালয়ের সামনে করোনা ভাইরাসের প্রভাবে খেটে খাওয়া কর্মহীন ও অসহায় মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সহায়তা প্রদান করেন তিনি।

এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা,এসিল্যান্ড তানিয়া ভূঁইয়া,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার।

হোমনা পৌর মেয়র অ্যড. মো.নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ন-সম্পাদক গাজী ইলিয়াস,পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স,জেলা জাতীয় শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার, উপজেলা তাঁতীলীগ সভাপতি হারুন অর রশিদ, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন