• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত

হোমনায় ঘরবন্দী মানুষের মাঝে চেয়ারম্যান জসিম উদ্দিন সওদাগরের ত্রাণ সহায়তা

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

৬ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ আনোয়ার :
হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এর নির্দেশে ঘর বন্দী হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন দুলালপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন সওদাগর।

গতকাল রবিবার ৭,৮,৯মোট তিনটি ওয়ার্ডের ১৩০ জন কর্মহীন শ্রমজীবী, হতদরিদ্রের পরিবারের মাঝে চাল, আলু,পিঁয়াজ,ডাল প্যাকেট আকারে বিতরণ করা হয়।

এসময় জসিমউদ্দিন সদাগর এই প্রতিবেদক এর প্রশ্নের জবাবে জানান। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষ ঘর বন্দী হয়ে আছে। এবং কর্মহীন অবস্থায় তাদের ছেলেমেয়ে নিয়ে যেন ডাল ভাত খেয়ে নিরাপদে থাকতে পারে, সেই বিষয়ে আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশক্রমে এই ত্রাণ সহায়তা প্রদান করছি। আমার সাধ্যমত এই ত্রাণ সহায়তা আরো দিব। এসময় তিনি সামর্থ্যবান সবাইকে সমাজে বসবাস করা দরিদ্র মানুষগুলোর মাঝে ত্রাণ সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের মাননীয় এমপি মহোদয় নিজস্ব অর্থায়ন ও সরকারের ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ত্রাণ নিয়ে আমাদের পাশে আছেন। তিনি বলেন ইতিমধ্যে অামাদের মমতাময়ী “মা” বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল বাজেট ঘোষণা করেছেন। খাদ্য প্রয়োজনীয় ঔষদ ঘরে পৌঁছে যাবে ইনশাহ্ অাল্লাহ। আমরা সবাই ঘরে থাকি নিজেদের নিরাপদে রাখি, পরিবারকে হেফাজত করি, এবং সামগ্রিকভাবে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের মাধ্যমে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করি।

এসময় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ ছাড়াও অাওয়ামী লীগের নেতাকর্মী সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন