• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জানাজা পড়ালেন ইউএনও, দাফন করল পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

১৩ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ঝিনাইদাহ সংবাদদাতা :

স্থানীয়রা কেউ এগিয়ে না আসায় ঝিনাইদহে করোনায় মৃত এক ব্যক্তির জানাজা পড়ান স্থানীয় ইউএনও – বাংলাদেশ প্রতিদিন

সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন ঝিনাইদহ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বড় খাজুরা গ্রামের সামেদ আলী। শনিবার বিকালে গ্রামের বাড়িতে নেওয়া হয় তার লাশ। তবে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় দাফন করতে আসেনি এলাকাবাসীসহ পরিবারের সদস্যরা।

বিষয়টি জানতে পেরে ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামানের নির্দেশে তার দাফন কাজে এগিয়ে যান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ পুলিশ সদস্যরা।

সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ। জানাজা শেষে নিজেরাই লাশের খাটিয়া বহন করে কবরস্থানে দাফন সম্পন্ন করেন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম ও পুলিশ জানায়, শনিবার রাতে কাশি, সর্দি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করা ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন