• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

করোনা :বহিরাগতদের ঠেকাতে হোমনা – মেঘনায় নৌপথে টহল জোরদার করলেন এএসপি মো. ফজলুল করিম

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

১৪ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার হোমনা :
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ থেকে হোমনা ও মেঘনা উপজেলার জনসাধারণকে বাঁচাতে।
দিনরাত সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন (হোমনা-মেঘনা সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিমের নেতৃত্বে দুটি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ বাহিনী।

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে, রাতদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন (হোমনা-মেঘনার সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.ফজলুল করিম’র নেতৃত্বে পুলিশ বাহিনী।

ঘরের বাইরে থাকা সাধারণ মানুষকে ঘরে ফেরানো, ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের বাড়িতে উপস্থিত হয় খোঁজ-খবর নেয়া। ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের অন্য জেলা থেকে আগত ব্যক্তিদের দ্রুত কোয়ারেন্টাইন নিশ্চিত করা, ও আইনশৃংখলা উন্নয়নে দিনরাতের ২৪ ঘন্টার মধ্যে ১৪ থেকে ১৬ ঘন্টা হোমনা ও মেঘনা উপজেলার হাট-বাজার পথে-প্রান্তরে কাটাচ্ছেন এএসপি মো. ফজলুল করিম সহ পুলিশ বাহিনী।

সংক্রমণ প্রতিরোধে ঢাকা ও নারায়ণগঞ্জ লকডাউন ঘোষণা করা হয়। তুলনামূলক অাক্রান্তের সংখাও সেখানে অনেক বেশী। পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে কুমিল্লা জেলাকে “লকডাউন” ঘোষণা করলেও
ঢাকা ও নারায়ণগঞ্জ কর্মরত হোমনা ও মেঘনা উপজেলার বাসিন্দারা। সড়ক পথে আসতে ব্যর্থ হয়ে নৌপথে ঢোকার চেষ্টা করছেন এলাকাগুলোতে। ফলে নৌপথ প্রবেশ প্রতিরোধে আজ থেকে মেঘনা নদীতে মেঘনা থানা পুলিশের দুটি টহল যান সহ একটি নৌ-পুলিশের টহল যান আজ থেকে মেঘনা নদী অববাহিকায় টহল দেয়া শুরু করেছেন।

এ ব্যাপারে হোমনা মেঘনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম জানান, ঢাকা-নারায়ণগঞ্জের লকডাউন থেকে পালিয়ে আসা ব্যক্তিরা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিবে। তাই তারা যেন কোনভাবেই হোমনা মেঘনা উপজেলায় প্রবেশ না করতে পারে। সেই জন্য স্থল ও নৌ পথে টহল জোরদার করা হয়েছে। এবং যারা ইতিমধ্যে বিভিন্ন উপায় এলাকায় চলে এসছেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আমরা সক্ষম হয়েছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন